নিয়ম কানুন

১। প্রত্যেক ছাত্র-ছাত্রীকে স্কুলের নির্ধারিত পোশাক-পরিচ্ছদ,ব্যাজ ইত্যাদি পরিধান করে নিয়মিত স্কুলে আসতে হবে।

২। কোন প্রকার অশালীন সাজ-সজ্জা ও পোষাক পরিধান করে স্কুলে আসা যাবে না।

৩। কোন শিক্ষার্থী নির্ধারিত পোশাক-পরিচ্ছদ ছাড়া স্কুলে এলে তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের কারণে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে।

৪। স্কুলে অসদাচরণ, পরীক্ষায় অসদুপায় অবলম্বন, স্কুলের স্থাবর-অস্থাবর সম্পত্তি বিনষ্টকরণ ইত্যাদি কারণে কোন অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে।

৫। পরীক্ষার হলে বই-খাতা,অতিরিক্ত কাগজ,মোবাইল ফোন ইত্যাদি নিয়ে প্রবেশ করা নিষেধ।

৬। স্কুলের পক্ষ থেকে কোন টিফিন দেয়া হয় না, সে কারণে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে কোন টিফিন চার্জও নেয়া হয় না।

৭।  টিফিনের জন্য ০১ ঘন্টা ০৫  মিনিট  সময় দেয়া হয়।

৮। কোন ছাত্র-ছাত্রীকে টিফিনের জন্য বাড়ীতে যেতে দেয় হয় না।